| (1) |
Definition: Homoeopathic treatment is one of the most popular and important medical procedures among the traditional methods of education and the allopathic medical education system, as well as the medical services provided in the human body due to illness. Following the rules and procedures of homoeopathic treatment, it can be called homoeopathic medical education following the adoption of the medical education system in the established and approved homoeopathic institution following the laws and regulations of the respective country / state, to bring the sick people back to full recovery. |
| (১) |
সংজ্ঞা: প্রচলিত শিক্ষা ব্যবস্থার এবং এলোপ্যাথিক চিকিৎসা শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মানব শরীরের অসুস্থতাজনিত কারণে যে সকল পদ্ধতিতে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে তার মধ্যে হোমিওপ্যাথিক চিকিৎসা একটি অন্যতম জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি। হোমিওপ্যাথিক চিকিৎসার নিয়মনীতি ও পদ্ধতি অনুসরণ করে অসুস্থ মানুষকে পূর্ণাঙ্গ সুস্থ অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট দেশ/রাষ্ট্রের আইন ও নিয়মনীতি অনুসরণ পূর্বক প্রতিষ্ঠিত ও অনুমোদিত হোমিওপ্যাথিক প্রতিষ্ঠানে চিকিৎসা শিক্ষা পদ্ধতি অনুসরণ করে যে শিক্ষা অর্জিত হয় তাকেই হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা বলা যেতে পারে। |
| (2) |
Homeopathy Medical Education System of Bangladesh Act & Rules – A) "Bangladesh Homoeopathic Medical Education Act--2023" B) "Homoeopathic Council Teacher’s Election Rules -2025 C) "The Bangladesh Homoeopathic Board Regulation-1985" D) "Private Homoeopathic Medical College Establishment Policy-2004" |
| (২) |
বাংলাদেশের হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা পদ্ধতি আইন ও বিধিমালা: ক) “বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন -২০২৩” খ) “হোমিওপ্যাথিক কাউন্সিল শিক্ষক প্রতিনিধি নির্বাচন বিধিমালা-২০২৫” গ) “দি বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড রেগুলেশন-১৯৮৫” ঘ) “বেসরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠা নীতিমালা-২০০৪” |
| (3) |
Homoeopathic education courses: Currently, there are two courses on Homoeopathic medical education in Bangladesh - A) Bachelor of Homoeopathic Medicine and Surgery (BHMS) regulated by the University of Dhaka and the Ministry of Health & Family Welfare. Duration of the course-5 years of academic education and 1 year internship. B) Diploma in Homoeopathic Medicine and Surgery (DHMS) regulated by the Bangladesh Homoeopathic Medical Education Council (BHMEC) under the Ministry of Health and Family Welfare. Duration of the course 4 years of academic education and 6 months' internship. |
| (৩) |
হোমিওপ্যাথিক শিক্ষা কোর্স সমূহ: বর্তমানে বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা ব্যবস্থার উপর ২টি কোর্স চালু আছে- ক) ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী (বিএইচএমএস) ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত। কোর্সের মেয়াদ- ৫ বছর একাডেমিক শিক্ষা এবং ১ বছর ইন্টার্নীশীপ। খ) ডিপ্লোমা ইন্-হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী (ডিএইচএমএস) বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল অধিভুক্ত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত। |
| (4) |
Homoeopathic educational institutions: A) Bachelor of Homoeopathic Medicine & Surgery (BHMS) courses are in operation - in 2 colleges (i) Government Homoeopathic Medical College and Hospital, Mirpur, Dhaka. (ii) Bangladesh Homoeopathic Medical College and Hospital, Tonnabi Circular, Road, Dhaka. B) Diploma in Homoeopathic Medicine & Surgery (DHMS) courses are open - 66 non-government Homoeopathic medical colleges are established in various districts & Upazilas of every division of the country. (i) Dhaka Division-19 (ii) Chittagong Division-12 (iii) Rajshahi division-07 (iv) Khulna division-08 (v) Rangpur Division-07 (vi) Sylhet division-01 (vii) Barisal division-08 (viii) Mymensingh division-04 |
| (৪) |
হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহ: ক)ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী (বিএইচএমএস) কোর্স চালু রয়েছে- ২টি কলেজে: (i) সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, মিরপুর, ঢাকা। (ii) বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, টয়নবি সার্কুলার রোড, ঢাকা। খ) ডিএইচএমএস কোর্স চালু রয়েছে- ৬৬টি স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে। দেশের প্রতিটি বিভাগের বিভিন্ন জেলায় কলেজগুলো প্রতিষ্ঠিত। (i) ঢাকা বিভাগে- ১৯টি। (ii) চট্টগ্রাম বিভাগে- ১২টি। (iii) রাজশাহী বিভাগে- ৭টি। (iv) খুলনা বিভাগে- ৮টি। (v) রংপুর বিভাগে- ৭টি। (vi) সিলেট বিভাগে- ১টি। (vii) বরিশাল বিভাগে- ৮টি। (viii) ময়মনসিংহ বিভাগে- ৪টি। |
| (5) |
Eligibility for the admission of homoeopathic education courses: (A) Diploma (DHMS) - Passed SSC or equivalent examination. (B) Bachelor (BHMS) - HSC (Science) examination passed. |
| (৫) |
হোমিওপ্যাথিক শিক্ষা কোর্সের ভর্তির যোগ্যতা: (ক) ডিপ্লোমা (ডিএইচএমএস)- এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) স্নাতক/ডিগ্রী (বিএইচএমএস)- এইচএসসি (বিজ্ঞান বিভাগ) পরীক্ষায় উত্তীর্ণ। |